সিলেট ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, মার্চ ৭, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: গাজীপুরের টঙ্গীতে পুলিশ প্রিজন ভ্যানকে লক্ষ্য করে হাত বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসময় মোস্তফা কামাল (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার বিকাল ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর কলেজ গেইট এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত মোস্তফা কামাল ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার পাগলী গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে।
গাজীপুর ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর মো. হাফিজুল ইসলাম জানান, মুফতি হান্নান ও তার সহযোগীসহ ২১ আসামিকে ঢাকার আদালত থেকে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল। বিকাল সাড়ে ৫টার দিকে প্রিজন ভ্যানটি টঙ্গীর কলেজ গেইট এলাকায় পৌঁছলে ভ্যানকে লক্ষ্য করে ওই যুবক দুটি হাত বোমা নিক্ষেপ করে। এ সময় আমরা ওই এলাকায় দায়িত্ব পালন করছিলাম। বোমা বিস্ফেরণের শব্দ পেয়ে ওই যুবককে আরও ২৫-৩০টি হাত বোমা এবং নগদ সাড়ে সাত হাজার টাকাসহ আটক করি।
তিনি আরো জানান, আটককৃত ওই যুবক প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে ১০ হাজার টাকার বিনিময়ে পুলিশ প্রিজন ভ্যানকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেছিল সে। এ ঘটনায় কেউ আহত হয়নি এবং প্রিজন ভ্যানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি