প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ৮৯তম জন্মদিন আজ

প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, মার্চ ৯, ২০১৭

প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ৮৯তম জন্মদিন আজ

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: সাবেক রাষ্ট্রপতি প্রয়াত মো. জিল্লুর রহমানের ৮৯ তম জন্মদিন আজ ৯ মার্চ বৃহস্পতিবার। ১৯২৯ সালের এ দিনে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। জিল্লুর রহমানের জন্মদিন উপলক্ষে তার পরিবারসহ বিভিন্ন দল ও সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। কর্মসূচিতে রয়েছে মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা প্রভৃতি।

জিল্লুর রহমান ১৯৫২ ভাষা আন্দোলন, ১৯৬২ সামরিক শাসনবিরোধী আন্দোলন, ১৯৬৬ ছয়দফা আন্দোলন, ১৯৬৯ গণঅভ্যুত্থান এবং ১৯৭১ মুক্তিযুদ্ধসহ প্রতিটি গণআন্দোলনে অসামান্য ভূমিকা পালন করেছিলেন। স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে বাংলাদেশ গণপরিষদ সদস্য হিসেবে সংবিধান প্রণয়নে অংশ নিয়েছিলেন তিনি।

Manual2 Ad Code

একই বছর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ সভাপতি এবং জিল্লুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭৫ সালে বাকশালের প্রথম সম্পাদক ছিলেন। জাতির জনকের হত্যার পর প্রায় চার বছর কারাবন্দি ছিলেন তিনি। জিল্লুর রহমান ১৯৭০ সালে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য (এমএনএ) ছাড়াও ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালের আওয়ামী লীগ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর পাশাপাশি সংসদ উপনেতার দায়িত্ব পালন করেছিলেন।

২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি আইন জারির পর ১৬ জুলাই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গ্রেফতার হলে জিল্লুর রহমান ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে দল পরিচালনা ও দলকে ঐক্যবদ্ধ রাখেন। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।

Manual4 Ad Code

২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি দেশের ১৯তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। ২০১৩ সালের ২০ মার্চ রাষ্ট্রপতি থাকাকালে তিনি ইন্তেকাল করেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code