জঙ্গিবাদকে উৎসাহিত করছে বিএনপি : হাছান মাহমুদ

প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৭

জঙ্গিবাদকে উৎসাহিত করছে বিএনপি : হাছান মাহমুদ

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, শুধু বিএনপি নয়, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট প্রকৃত অর্থে জঙ্গিবাদী সংগঠনের রূপ নিয়েছে। তারা জঙ্গিবাদকে উৎসাহিত করছে।

Manual5 Ad Code

শনিবার বিকেলে ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেয়া বক্তব্যের জবাব দিতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

Manual3 Ad Code

হাজার হাজার মানুষকে পুরিয়ে, বোমা মেরে দেশের অরাজকতা সৃষ্টি করেছে বিএনপি উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, শুধু বাংলাদেশে নয়, দলটির সন্ত্রাসবাদী কার্যক্রমের জন্য জঙ্গি সংগঠন হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। তাদের (বিদেশি) লক্ষ্য ছিল বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা।

Manual8 Ad Code

উল্লেখ্য, শুক্রবার ঠাকুরগাঁও হরিপুর আদর্শ মহিলা কলেজ মাঠে উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ বাংলাদেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠিত করেছে। বিদেশের কাছে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে। যতগুলো জঙ্গিবাদের ঘটনা সবগুলো আওয়ামী লীগের আমলেই।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code