সিলেট ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: বিএনপির স্থায়ী কমিটির সভাপতি গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমরা স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাসী। সেজন্য বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চাই। কিন্তু ভারত বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করলে জনগণ মানবে না। সুতরাং বাংলাদেশকে বিক্রি করে কোনো সিদ্ধান্ত নেবেন না।
রবিবার দুপুরে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসাসিয়েশন মিলনায়তনে জাতীয় নেতা মশিউর রহমান যাদু মিয়ার ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ আয়োজিত ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট: যাদু মিয়া’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানির সভাপতিত্বে ও ন্যাপ নগন সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলুর পরিচালনায় আলোচনায় অংশ নেন কল্যাণ পার্টি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম বীরপ্রতীক, এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবিকর খোকন, জাতীয় দলের চেয়ারম্যান অ্যাভোকেট সৈয়দ এহসানুল হুদা, ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া, এলডিপি সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, ন্যাপ প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব গোলাম সারওয়ার খান, এনডিপি প্রেসিডিয়াম সদস্য মো. মঞ্জুর হোসেন ঈসা, কল্যাণ পার্টি ভাইস চেয়ারম্যান সাহিদুর রহমান তামান্না প্রমুখ।
গয়েশ্বর বলেন, শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়া নাকি’র এজেন্ট ছিলেন। এটি বিশ্বাসযোগ্য নয়। আসলে হাসিনা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে। ইতিমধ্যে চীনের সাথে সামরিক চুক্তি হয়েছে। সাবমেরিন কিনেছেন।
তিনি বলেন, আপনাকে (প্রধানমন্ত্রী) বিশ্বাস করা যায় না। কারণ আপনি নির্বাচিত নন। তাই জনগণের ভোট জনগণকে দেয়ার অধিকার দিন। নির্বাচন নিয়ে ছিনিমিনি খেলবেন না।
মরুহুম যাদু মিয়ার স্মরণে তিনি বলেন, যাদু মিয়া ছিলেন রাজনীতির অগ্নিপুরুষ। তিনি খুবই কর্মীবান্ধব ও হাস্যরসের ব্যক্তিত্ব ছিলেন। তিনি মওলানা ভাসানীর খুবই ঘনিষ্ঠজন ছিলেন। যিনি গণতন্ত্রের গাছ রোপণ করেছিলেন। সেই গাছকে লালন করতে হবে। ফলে বিএনপি জনগণের দাবি আদায় করতে সক্ষমতা অর্জন করবে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি