সার্বভৌমত্ব বিরোধী চুক্তি হলে জনগণ মেনে নিবে না : ফখরুল

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০১৭

সার্বভৌমত্ব বিরোধী চুক্তি হলে জনগণ মেনে নিবে না : ফখরুল

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: প্রধানমন্ত্রীর অভিন্ন ভারত সফরে ভারতের সাথে বিভিন্ন নদীর পানি চুক্তি ছাড়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধী চুক্তি হলে জনগণ মেনে নিবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Manual5 Ad Code

সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী আগামী মাসের ৮ তারিখে ভারতে যাবেন। আমরা আশা করছি তিনি (প্রধানমন্ত্রী) তিস্তা পানি চুক্তি করবেন। তবে দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব বিরোধী কোনো চুক্তি করলে দেশের জনগণ মানবে না।

Manual4 Ad Code

তিনি আরো বলেন, বিএনপি দেশের জন্য সব করেছে কিন্তু কখনো দেশের স্বার্থ বিরোধী কোনো সিদ্ধান্ত নেয়নি।

এর আগে ২৬শে মার্চ স্বাধীনতা দিবসের কর্মসূচি নিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে দলীয় যৌথ অনুষ্ঠিত হয়। যৌথ সভায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, খায়রুল কবির খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এনি, রুহুল কদ্দুস তালুকদার দুলুসহ বিএনপি অঙ্গসংগঠনের সিনিয়র নেতাকর্মী।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code