১/১১ -তে যোগ্য নেতৃত্ব দিয়েছিলেন দেলোয়ার

প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০১৭

১/১১ -তে যোগ্য নেতৃত্ব দিয়েছিলেন দেলোয়ার

Manual6 Ad Code

সুরমা মেআল ডেস্ক :: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১/১১ -তে দেশের এক চরম রাজনৈতিক সঙ্কটকালে বিএনপি মহাসচিবের দায়িত্ব কাঁধে নিয়ে মরহুম খোন্দকার দেলোয়ার হোসেন দলের বিরুদ্ধে সকল চক্রান্ত রুখে দিতে যোগ্য নেতৃত্ব দিয়েছিলেন।

Manual3 Ad Code

প্রয়াত বিএনপির মহাসচিব, বরেণ্য রাজনীতিবিদ অ্যাডভোকেট খোন্দকার দেলোয়ার হোসেনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার গণমাধ্যমে প্রেরিত এক বাণীতে তিনি এ কথা বলেন।

খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকীতে তার বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল বলেন, দৃঢ়তা, অটুট মনোবল এবং ব্যক্তিত্বে তিনি ছিলেন অনন্য উচ্চতার এক ব্যতিক্রমী রাজনীতিবিদ। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধিকার, স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের মুক্তির সব সংগ্রামে তিনি অসামান্য অবদান রেখেছিলেন।

Manual8 Ad Code

তিনি বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শনকে বুকে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারের কবল থেকে গণতন্ত্র উত্তরণের প্রত্যেকটি আন্দোলন-সংগ্রামে অ্যাডভোকেট খোন্দকার দেলোয়ার হোসেনের অবদান দল ও দেশবাসী চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code