সরকার রাজনৈতিক ফায়দা হাসিলে জঙ্গি ব্যবহার করছে

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০১৭

সরকার রাজনৈতিক ফায়দা হাসিলে জঙ্গি ব্যবহার করছে

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: সরকার রাজনৈতিক ফায়দা হাসিলে জঙ্গিবাদকে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Manual6 Ad Code

বৃহস্পতিবার বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর তিনি সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। এর আগে মির্জা ফখরুল বিএনপির নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নবগঠিত কমিটি নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

Manual5 Ad Code

তিনি বলেন, বিএনপি জঙ্গিবাদ দমনে জাতীয় ঐক্য সৃষ্টির আহ্বান জানালেও সরকার তাতে সাড়া দিচ্ছে না। বরং তারা এর মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চাইছে।

সরকার একটা ইস্যুকে ঢাকতে আরেকটা ইস্যু তৈরি করছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারণার বিষয়ে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পদে থেকে নৌকায় ভোট চাইতে পারেন না।

বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত কিনা, বা কবে নাগাদ প্রচারণায় নামবেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। আমরা সব সময়ই নির্বাচনের জন্য প্রস্তুত। তফশিল ঘোষণার পরই নির্বাচনী প্রচারণার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code