জঙ্গিবাদ দমনে সরকার আন্তরিক নয় : রিজভী

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৭

জঙ্গিবাদ দমনে সরকার আন্তরিক নয় : রিজভী

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, জঙ্গিবাদ দমনে সরকার আন্তরিক নয় বরং এটা জিইয়ে রেখে তাদেরকে পরোক্ষভাবে কাজে লাগিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করতে চায় আওয়ামীলীগ।

শনিবারে জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন। রিজভী এদিন প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে এলেও সাংবাদিকদের সঙ্গে আলাদাভাবে কথা বলেন।

Manual6 Ad Code

গুলশানের হলি আর্টিজানের হামলায় আইএসের সম্পৃক্ততা আছে-সিঙ্গাপুরের বিখ্যাত গবেষক রোহান গুনারত্নের কথার সঙ্গে একমত প্রকাশ করে রিজভী বলেন, বাংলাদেশ সরকার সব সময় বলছেন, যে এসব জঙ্গি হচ্ছে ‘হোম গ্রোন’। কিন্তু যারা টেরোরিজম বিষয়ে গবেষণা করেন তারা বলছেন যে এদের সঙ্গে আইএসের সম্পর্ক আছে। কিন্তু সরকার এই বিষয় নিয়ে বস্তুনিষ্ঠ উপসংহারে আসতে চায় না। তারা মনে করছে যে, তারা যেটা বলছে সেটাই সঠিক।

Manual6 Ad Code

বিএনপির ওপর সরকার জঙ্গিবাদের অভিযোগ চাপিয়ে এর সুরাহা করতে পারবে না মন্তব্য করে তিনি বলেন, যুদ্ধে জিততে হলে রসদ লাগে। মিথ্যার ওপর ভিত্তি করে জেতা যাবে না। সত্যের ওপর ভিত্তি করে জিততে হবে।

Manual8 Ad Code

তিনি বলেন, পরিহাস হচ্ছে যে বৃহত্তম রাজনৈতিক দল রাষ্ট্র পরিচালনা করেছে, যে দল গণতন্ত্রের জন্য সংগ্রাম করে- আপনারা তাদের বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ দেন। তাদের ওপর দোষ চাপিয়ে এর সুরাহা করতে পারবেন না।

Manual1 Ad Code

রিজভী বলেন, গুলশানে হামলার পর আমরা জাতীয় ঐক্যের কথা বলেছি। এ রকম দানবের উত্থান হলে জাতিকে রুখতে জাতীয় ঐক্যের দরকার । কিন্তু সরকার তাতে রাজি নয়।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code