দলীয় সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না : ফখরুল

প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৭

দলীয় সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না : ফখরুল

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের অধীনে কখনই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই দলীয় সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না।

Manual6 Ad Code

শনিবার বিকেলে গাইবান্ধা পৌর পার্কে জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।

Manual1 Ad Code

তিনি বলেন, এই দেশে আমাদের কোনো অধিকার নেই। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেখেছেন আপনাদের ভোট ছিনিয়ে নেওয়া হয়েছে। জনগণকে ভোট দিতে দেওয়া হয়নি। আপনার উপজেলা, পৌরসভায় দেখেছেন, সবচেয়ে বেশি দেখেছেন ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে। যেখানে ভোট দিতে জনগণ যায়নি, কিন্তু তারা ভোটের ফলাফল ঘোষণা করে সরকার গঠন করে ফেলেছে।

Manual6 Ad Code

তিনি আরো বলেন, বাংলাদেশে উন্নয়নের জোয়ার বয়ে গেছে। কিন্তু তার ছিটেফোঁটাও পৌঁছায়নি প্রত্যন্ত অঞ্চলে। তবে উন্নয়ন হয়েছে শুধু আওয়ামী লীগের। এ ছাড়া আগামী নির্বাচনে দলীয় সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণ তা ফিরিয়ে আনবে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code