বাংলাদেশের পরিস্থিতি আফগানের মতো হবে : ফখরুল

প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, মার্চ ২০, ২০১৭

বাংলাদেশের পরিস্থিতি আফগানের মতো হবে : ফখরুল

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জঙ্গিবাদ সঠিকভাবে মোকাবেলা করতে না পারলে বাংলাদেশের পরিস্থিতি আফগানিস্তানের মতো হয়ে যাবে।

Manual2 Ad Code

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে এক অনুষ্ঠানে বিএনপি নেতা এই অভিযোগ করেছেন।

মির্জা ফখরুল বলেন, সাম্প্রতিক সময়ে র‌্যাবে সঙ্গে জঙ্গি সন্দেহে যারা বন্দুকযুদ্ধে যারা মারা গেছে তাদের বিষয়ে অভিভাবকদের বক্তব্য ভিন্ন। এ ক্ষেত্রে কার বক্তব্য সঠিক, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে সঠিক ব্যাখা দিতে হবেন।

Manual3 Ad Code

প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর নিয়েও কথা বলেন ফখরুল। আগামী ৭ থেকে ১১ এপ্রিল এই সফর হবে। এই সফরে দেশটির সঙ্গে বাংলাদেশ নিরাপত্তা বিষয়ে চুক্তি করতে যাচ্ছে বলে অভিযোগ করে আসছে বিএনপি। তাদের দাবি, এই চুক্তি হলে বাংলাদেশের নিরাপত্তাই হুমকির মুখে পড়বে। নষ্ট হবে দেশের সার্বভৌমত্ব।

Manual1 Ad Code

বিএনপি মহাসচিব বলেন, আমরাও চাই প্রধানমন্ত্রী বিদেশ সফর করুন। কিন্তু ভারত সফরে তিস্তা পানি চুক্তি, অভিন্ন নদীর পানির হিস্যা ও সীমান্ত হত্যা বন্ধের দাবি আলোচনার সবার আগে হতে হবে। অন্য কোনো চুক্তি করা চলবে না।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code