তিস্তা চুক্তি না হলে অন্য যেকোনো চুক্তি হবে অর্থহীন : ফখরুল

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, মার্চ ২২, ২০১৭

তিস্তা চুক্তি না হলে অন্য যেকোনো চুক্তি হবে অর্থহীন : ফখরুল

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে তিস্তার পানি বণ্টন চুক্তি না হলে অন্য যেকোনো চুক্তি হবে অর্থহীন।

তিনি বলেন, সবচেয়ে বড় কথা দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব বিসর্জন দিয়ে কোন চুক্তি দেশের মানুষ মেনে নেবে না।

Manual7 Ad Code

বুধবার সকাল সোয়া ১১টায় জিয়া পরিষদ নামক একটি সংগঠনের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

Manual1 Ad Code

এ সময় ২০০১ সালে যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে মুচলেকা দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছিল বলে গতকাল মাগুরায় দেয়া প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, এ ধরনের কথা ভিত্তিহীন ও অসত্য।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code