জঙ্গি হামলায় আহত র‌্যাবের গোয়েন্দা প্রধানকে সিঙ্গাপুরে প্রেরণ

প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০১৭

জঙ্গি হামলায় আহত র‌্যাবের গোয়েন্দা প্রধানকে সিঙ্গাপুরে প্রেরণ

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের দক্ষিন সুরমার শিববাড়ি ‘জঙ্গি আস্তানা’ আতিয়া মহলে অভিযানকালে গত শনিবার বোমা হামলায় আহত র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।

Manual5 Ad Code

গতকাল রবিবার  রাতে এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকার শাহজালাল বিমানবন্দর ছাড়ে বলে জানিয়েছে র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারি পরিচালক এএসপি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual5 Ad Code

আহত লে. কর্নেল আবুল কালাম আজাদকে রাতেই হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়। আহতদের মধ্যে আরও আছেন র‌্যাব সদর দফতরের মেজর আজাদ। রাতে তাকেও ঢাকায় আনা হয়।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code