আ’লীগের সম্পাদকমণ্ডলীর সভা ২ এপ্রিল

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০১৭

আ’লীগের সম্পাদকমণ্ডলীর সভা ২ এপ্রিল

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বাংলাদেশ আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা আহ্বান করা হয়েছে। আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে আগামী রোববার (২ এপ্রিল) সকাল ১০টায় এ সভা অনুষ্ঠিত হবে।

Manual6 Ad Code

দলের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বার্তায় সোমবার এ তথ্য জানানো হয়।

Manual3 Ad Code

সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Manual8 Ad Code

এ ছাড়া ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা করবে আওয়ামী লীগ। একই দিন সকাল ১১টায় সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।

ওই সভায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সব সদস্য, খুলনা বিভাগের অন্তর্গত আওয়ামী লীগের সব জেলা/মহানগর শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, দলীয় জাতীয় সংসদ সদস্য, দল সমর্থিত জেলা পরিষদ চেয়ারম্যানকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন ওবায়দুল কাদের।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code