সিলেট ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০১৭
স্পোর্টস ডেস্ক :: শহীদ আফ্রিদির টি-টুয়েন্টি বিশ্বকাপ দল ছিল চূড়ান্ত ব্যর্থ। ২০১৬ সালে ভারতে আসরের প্রথম রাউন্ডের বাধাই পেরুতে পারেনি। কিন্তু এরপর সরফরাজ আহমেদের হাতে ২০ ওভারের পাকিস্তান দলের নেতৃত্ব যাওয়ার পর আমূল বদলে যেতে শুরু করেছে তারা। টানা জিতে চলেছে পাকিস্তানের দলটি। রোববার তারা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ৬ উইকেটে। ব্রিজটাউনের কেনসিংটন ওভালে স্বাগতিকরা আসলে পাত্তাই পায়নি তেমন। ৪ ম্যাচের সিরিজে ১-০ তে লিড নিয়ে এবারের পূর্ণাঙ্গ ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা শুরু করলো পাকিস্তান। তাও বর্তমান ও দুবারের টি-টুয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতেই হারিয়ে।
নেতা সরফরাজের জন্য এই সিরিজ শুরুর ম্যাচটা ছিল বড় এক চ্যালেঞ্জের মতো। কারণ, এই সফরেই তার টি-টুয়েন্টি নেতৃত্বের সাথে যোগ হয়েছে ওয়ানডের অধিনায়কত্ব। তো প্রথম পরীক্ষায় তাকে ১০০ তে ১০০ পাইয়ে দেওয়ার প্রধান ভূমিকা অভিষেক ম্যাচ খেলতে নামা শাদাব খানের। পিএসএল তারকা ১৮ বছরের শাদাব নিজেই মানছেন এটি তার স্বপ্নের অভিষেক। বলছেন পিএসএলের অভিজ্ঞতা ও সাফল্যের ফলই এটা। ৪-০-৭-৩। এই হলো লেগস্পিনার শাদাবের বোলিং ফিগার। টি-টুয়েন্টি অভিষেকে কমপক্ষে দুই ওভারের হিসেবে এটা সবচেয়ে কিপ্টে বোলিংয়ের রেকর্ড।
সংক্ষেপে ম্যাচটাকে বলতে গেলে শাদাব ও তার সিনিয়র বোলাররা ম্যাচের প্রথম ইনিংসেই হারের পথে ঠেলে দিয়েছেন স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১১ রানে থামতে হয় তাদের। এরপর ১৭ বল হাতে রেখে বেশ সহজেই সফরকারী পাকিস্তানের জয়ের নোঙর করা।
বিশ্ব চ্যাম্পিয়নদের সেই বোলার এখন কোথায় যারা এই পুঁজি নিয়ে টি-টুয়েন্টিতে লড়বেন? তবু এই সিরিজ দিয়ে অনেকদিন পর পাকিস্তান দলে ফেরা দুই ওপেনার কামরান আকমল (২২) ও আহমেদ শেহজাদকে (১৩) খুব বেশি কিছু করতে দেননি স্যামুয়েল বদ্রি, অধিনায়ক জ্যাসন হোল্ডাররা। মোহাম্মদ হাফিজ (৫) ব্যর্থ। তবে সেই সামান্য চাপ সামলে হালে তিন সংস্করণেই বিশ্বের অন্যতম সেনসেশনাল তরুণ ব্যাটসম্যান বাবর আযম ৩০ বলে ২৯ দিয়েছেন। আর অভিজ্ঞ শোয়েব মালিক তো জয় নিয়েই মাঠ ছেড়েছেন। ১৭.১ ওভার ৪ উইকেটে ১১৫ করে জয়োৎসবে মেতেছে পাকিস্তান। শোয়েব ২৯ বলে ৩৮ রানে অপরাজিত ছিলেন। অধিনায়ক সরফরাজও ৪ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন পূর্বসূরি অধিনায়ক শোয়েবের সাথে।
এই সিরিজের পরের ম্যাচ ৩০ মার্চ, পোর্ট অব স্পেনে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি