সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০১৭
হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ডাকাতের ছুরিকাঘাতে জামিল মিয়া (২২) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার গভীর রাতে উপজেলার মংলাপুর গ্রামে এ ঘটনা ঘটে। জামিল সিলেট শহরের একটি কওমি মাদ্রাসার ছাত্র।
নবীগঞ্জ থানার ওসি এস এম আতাউর রহমান জানান, রাতে মুখোশধারী একদল ডাকাত জামিলদের বাড়িতে ঢুকে মালপত্র লুট করছিলো। এসময় জামিল তাদের বাধা দেয়। একপর্যায়ে ওই ডাকাতের মুখোশ খুলে ফেলেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে ওই ডাকাত জামিলকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি