দেশের স্বার্থরক্ষা করবেন শেখ হাসিনা : সেতুমন্ত্রী

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০১৭

দেশের স্বার্থরক্ষা করবেন শেখ হাসিনা : সেতুমন্ত্রী

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি করবেন না। চুক্তির ক্ষেত্রে দেশের স্বার্থরক্ষা করবেন তিনি। এ ক্ষেত্রে তিনি হিমালয়ের মতো অটল।

মঙ্গলবার সকালে রাজধানীর কুড়িল বিশ্বরোড়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি।

Manual4 Ad Code

দেশের স্বার্থ বজায় রেখে ভারতের সঙ্গে সামরিক ও বেসামরিক যে কোনো চুক্তি হতে পারে জানিয়ে কাদের বলেন, তিস্তা চুক্তি সময়ের ব্যাপার। এটি এখন না হলে অন্য সময়ও হতে পারে।

Manual1 Ad Code

মন্ত্রী বলেন, আসছে দু’সপ্তাহের মধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অর্থছাড় পাবে এবং ২০১৮ সালের মধ্যে এয়ারপোর্ট থেকে বনানী পর্যন্ত প্রথম অংশের কাজ শেষ হবে বলে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code