দোয়ারায় বিদেশী রিভলবার ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০১৭

দোয়ারায় বিদেশী রিভলবার ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

Manual5 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থেকে অভিযান চালিয়ে একটি বিদেশী রিভলবার ও ৩ রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে র‌্যাব-৯।

Manual4 Ad Code

মঙ্গলবার উপজেলার সীমান্তবর্তী চকবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আটকৃত ব্যাক্তির নাম ময়না মিয়া ওরফে মনা। সে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের মাঠগাঁও দৌলতপুর গ্রামের আশ্রব আলীর পুত্র। সে ভারতীয় চোরাই ব্যবসার সাথে জড়িত বলে জানা গেছে।

Manual3 Ad Code

র‌্যাব সুত্র জানায়, র‌্যাব-৯ এর সুনামগঞ্জ অঞ্চলের উপ-অধিনায়ক এএসপি আফজাল হোসেনের নেতৃত্বে র‌্যাবের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে চকবাজার এলাকা অভিযান চালিলে বিদেশী রিভলবার, ৩ রাউন্ড গুলিসহ ময়না মিয়াকে আটক করা হয়।

এ ব্যাপারে র‌্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জ এর উপ-অধিনায়ক এএসপি আফজাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অনেক দিন ধরে অনুসন্ধানের পর তাকে আটক করতে সক্ষম হই। তাহার বিরুদ্ধে অস্ত্র ও গুলি রাখার দায়ে মামলা রুজু করা হচ্ছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code