বিএনপির রাজনৈতিক খেলা এবার কাজে লাগবে না : হানিফ

প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০১৭

বিএনপির রাজনৈতিক খেলা এবার কাজে লাগবে না : হানিফ

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশ সরকারের যে সফর আছে সেখানে সমস্যা সমাধানে দ্বি-পাক্ষিক আলোচনা হবে। প্রধানমন্ত্রী বাংলাদেশ ফিরে সফরকালীন সময়ে যে চুক্তি স্বাক্ষর হবে তা অবশ্যই জানাবেন।

Manual1 Ad Code

তিনি বলেন, বিএনপির ভারত বিরোধী রাজনৈতিক খেলা এবার কাজে লাগবে না। বিএনপি বলছে ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি হলে দেশের ক্ষতি হবে।

বুধবার বেলা ১২টায় সদর উপজেলার হরিনারায়ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেয়ার আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় যেসকল চুক্তি সম্পাদন হবে তা জাতিকে জানানোর বিএনপির দাবি প্রসঙ্গে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় হানিফ প্রশ্ন ছুড়ে আরও বলেন, ২০০২ সালে বিএনপি চীনের সঙ্গে যে প্রতিরক্ষা চুক্তি করেছিল সে সময় তারা জাতির কাছে কি চুক্তি  খোলাসা করেছিল? সে চুক্তির ফলে আমাদের সামরিক শক্তি কি চীনের দখলে চলে গেছে? এমন কিছু ঘটেছে কি? এই ধরনের কাল্পনিক অভিযোগ করে জনগণকে বিব্রত করে রাজনৈতিক সুফল পাওয়া যাবে না। তিনি আরও বলেন, যার হাত ধরে দেশের স্বাধীনতা রক্ষা হয়েছে সেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরে কখনো দেশের স্বার্থবিরোধী চুক্তি হবে না।

Manual3 Ad Code

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল লতিফসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code