তিস্তার পরিবর্তে মমতার বিকল্প প্রস্তাব গ্রহণযোগ্য নয়

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০১৭

তিস্তার পরিবর্তে মমতার বিকল্প প্রস্তাব গ্রহণযোগ্য নয়

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: পশ্চিমবঙ্গের ম্যুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তিস্তার পানিবণ্টন নিয়ে যে প্রস্তাব দিয়েছেন তা বাংলাদেশ সরকারের কাছে গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

Manual5 Ad Code

সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী বলেন, তিস্তার পরিবর্তে মমতার বিকল্প প্রস্তাব আমরা গ্রহণই করিনি। তিস্তা তিস্তাই। এর বিকল্প হতে পারে না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তিস্তা চুক্তি হবেই। এই সরকারের মেয়াদেই হবে। মমতা যে কথাই বলুন না কেন, তিস্তা চুক্তি হবেই এবং তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলেই হবে। তিস্তা চুক্তি হবে এবিষয়ে দুইদেশই একমত। এটি সম্পন্ন হওয়া সময়ের ব্যাপার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার দিনের সফরের দ্বিতীয় দিন ভারতের সঙ্গে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। তবে সেখানে আলোচিত তিস্তার পানিবণ্টন নিয়ে কিছুই বলা হয়নি। যদিও চুক্তি শেষে যৌথ সংবাদ সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, শেখ হাসিনা ও ভারতে তার সরকারের আমলেই এই চুক্তি হবে বলে জানান মোদি।

Manual1 Ad Code

উল্লেখ মমতা বিকল্প প্রস্তাব দিয়ে বলেছেন তোর্সার (বাংলাদেশ অংশে ধরলা) পানি তিস্তায় এনে প্রবাহ বাড়িয়ে বাংলাদেশ পানি নিতে পারে। তবে কলকাতার দৈনিক আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, ভারত সরকার তিস্তার পরিবর্তে তোর্সা প্রস্তাবকে গ্রহণযোগ্য বলেই মনে করছে না।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code