সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের সাথে বর্তমান আওয়ামী সরকার এ পর্যন্ত অসংখ্য চুক্তি করেছে, কিন্তু কোন চুক্তিই জাতীয় সংসদে উপস্থাপিত হয়নি। ফলে সুস্পষ্টভাবে সংবিধান লঙ্ঘন করছে ক্ষমতাসীনরা।
সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের জনমতকে উপেক্ষা করে প্রতিরক্ষাসহ ৩৬টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন। এসব চুক্তি ও সমঝোতা স্মারকে স্বাক্ষর বিষয়ে জনগণ কিছুই জানে না। এই চুক্তি নিশ্চুয়ই অশুভ উদ্দেশ্যেই করা হয়। এধরণের চুক্তিতে বাংলাদেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্বকে অবজ্ঞা করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি