সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০১৭
হবিগঞ্জ প্রতিনিধি :: পরিবেশ ও জীববৈচিত্র রক্ষার দায়িত্বশীল হউন, নদী-জলাশয় রক্ষায় এগিয়ে আসুন। ‘হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ আদায়ের দাবিতে সোচ্চার হউন’ শীর্ষক শ্লোগান নিয়ে পহেলা বৈশাখে মানবন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা হবিগঞ্জ ও খোয়াই রিভার ওয়াটারকিপার।
মানববন্ধনে হাওর অঞ্চলে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সরকারী আওতায় ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান। সেই সাথে আগাম বন্যায় কারণ নির্ণয় করে কথিত সরকারী কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিও জানান বক্তারা। বক্তারা বলেন গাফিলতি ও দায়িত্বে অবহেলার জন্য ভাটি বাংলায় বন্যা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, বিষয়টি তদন্তসাপেক্ষে দায়ীদের শাস্তির আওতায় আনাতে হবে। যাতে ভবিষ্যতে এ ধরণের অপকর্মে কর্মকর্তা কর্মচারিরা লিপ্ত না হয়।
গতকাল শুক্রবার সকাল ১০টায় স্থানীয় শিরিষতলায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণ করেন বাপা হবিগঞ্জ শাখার সভাপতি অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদ, সহ-সভাপতি তাহমিনা বেগম গিনি, ডা. সায়েরা চৌধুরী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আরা বেগম, সাবেক ছাত্রনেতা মুস্তাফিজুর রহমান, খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, বর্ণমালা খেলাঘরের হবিগঞ্জ শাখার সভাপতি আলাউদ্দিন আহমেদ, দেশনাট্যগোষ্ঠীর সভাপতি হুমায়ুন কবির সৈকত, লুৎফুন্নেছা চৌধুরী স্মৃতি, এডভোকেট বিজন বিহারী দাস, সাহিত্য ও সংবাদকর্মী সিদ্দিকী হারুন, বাপা হবিগঞ্জ শাখার যুগ্ম সম্পাদক ডা. এস এম আল-আমিন সুমন, ডা. তান্নি হাজেরা ঠাকুর, ক্রীড়াসংগঠক হুমায়ুন খান, সাংবাদিক আব্দুল হালিম, চলচ্চিত্র নির্মাতা মুক্তাদির ইবনে সালাম, এডভোকেট মুন্নি খান, এডভোকেট সাম্মি চৌধুরী, এডভোকেট ইকবাল ভুইয়া, এডভোকেট জন্টু দেব, সিপ্রা রাণী দাস, রোটারিয়ান শর্বানি দত্ত, রোটারিয়ান মো. আনোয়ার হোসেন, অপু চৌধুরী, শবনম আফরোজ ডেইজি, আব্দুল আবির, পার্থসারতি রায়, তাসিন বিলওয়াল আরিয়ানসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
Design and developed by ওয়েব হোম বিডি