‘বিএনপি অংশ নেবে নিরপেক্ষ নির্বাচনে’

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০১৭

‘বিএনপি অংশ নেবে নিরপেক্ষ নির্বাচনে’

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: আগামী সংসদ নির্বাচনে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি তাতে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Manual4 Ad Code

তিনি বলেন, আমাদের মুখের কথা কেড়ে নেওয়া হয়েছে, লেখার অধিকার নেই, ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনে ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে।

Manual8 Ad Code

শনিবার বেলা সাড়ে ১১টায় নেত্রকোণা শহরের ছোটবাজারে বিএনপি দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় এ সব কথা বলেন মির্জা ফখরুল।

Manual4 Ad Code

এর আগে সকালে নেত্রকোণা জেলার মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলার দুর্গত বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চল পরিদর্শন করেন মির্জা ফখরুলের নেতৃত্বাধীন বিএনপির একটি প্রতিনিধি দল।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে হাওর এলাকার ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানাতে এসেছি।

এদিকে এপ্রিলের প্রথম থেকে অসময়ে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে নেত্রকোণা জেলার মোহনগঞ্জ, খালিয়াজুরী, মদন, কলমাকান্দা উপজেলার বিভিন্ন হাওরে পানি ঢুকে হাওরবাসীর একমাত্র বোরো ফসল তলিয়ে যায়।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code