বিশ্বনাথে নানা আয়োজনে বর্ষণ

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০১৭

বিশ্বনাথে নানা আয়োজনে বর্ষণ

Manual6 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে নানান আয়োজনে বাংলা ১৪২৪ সালকে বরণ করতে ‘বৈশাখী উৎসব’ পালন করা হয়েছে। উপজেলা পরিষদ মাঠে ‘পহেলা বৈশাখ’কে বরণ করতে উপজেলা নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে ও বিশ্বনাথ থিয়েটারের পরিচালনায় দিনব্যাপী উৎসব পালন করা হয়। সকালে জাতীয় সঙ্গী পরিবেশনার মধ্য দিয়ে শুরু হওয়ার উৎসবটি অকাল বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদেরকে উৎসর্গ করা হয়েছে।

Manual1 Ad Code

বৈশাখী উৎসব উপলক্ষে উপজেলা প্রশাসন ও নববর্ষ উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান।

Manual7 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বৈশাখী উৎসব’ একটি অসাম্প্রদায়িক উৎসব। এটি বাঙালীদের প্রাণের উৎসব। তাই পহেলা বৈশাখের চেনতা বুকে ধারণ করে সকল অপশক্ষিকে রুখতে হবে আমাদেরকে। জঙ্গি ও সন্ত্রাসবাদ দমন করার মাধ্যমে বাংলাদেশ পৌঁছাবে উন্নয়নের সর্বোচ্চ শিকড়ে।

Manual7 Ad Code

উপজেলা নববর্ষ উদযাপন পরিষদের আহবায়ক আমির আলী চেয়ারম্যান’র সভাপতিত্বে ও সদস্য সচিব নবীন সোহেল’র পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) আবদুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ থিয়েটারের সভাপতি আনহার আলী।

বৈশাখী উৎসব’র স্লোগান ছিল ‘নদী বাঁচলে কৃষক বাঁচবে আর কৃষক বাঁচলে বাঁচবে দেশ’। তাই অকাল বন্যায় ক্ষতিগ্রস্থদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য এবারের বৈশাখী উৎসবে ‘পান্থা-ইলিশ খাওয়ার আয়োজন ও শোভাযাত্রায় বাদ্যযন্ত্রের ব্যবহার বাদ দেওয়া হয় এবং আয়োজকরা নতুন পোষাক ক্রয় করেননি।’

Manual3 Ad Code

আলোচনা সভা ও শোভাযাত্রার পূর্বে বাউলা গান অনুষ্ঠিত হয়। এতে গান পরিবেশন করেন বিরহী কালা মিয়া, শাহ সিদ্দিকুর রহমান, জালালী শামীমা। আলোচনা সভা শেষে বিশ্বনাথের শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশনা করেন কন্ঠশিল্পী- পলি রাণী দেব, জেনি আক্তার, মুন্না হোসেন, শিল্পী রাণী দেব, সিমলা দাশ, সোহেল বাদশা, লুৎফুর রহমান, আনোয়ার হোসের রাজ, সাজু আহমদ, জয়ন্তি রায়।

অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ-নুর উদ্দিন, প্রবীন সাংবাদিক-কবি সাইদুর রহমান সাঈদ, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক আবদুল হান্নান ইউজেটিক্স, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল, জেলা যুবলীগ নেতা শেখ কবিরুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলী, আলতাব হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি বদরুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, বিশ্বনাথ সদর ইউপির প্যানেল চেয়ারম্যান-১ রফিক হাসান, বিশ্বনাথ বন্ধুসভার সভাপতি ডাঃ প্রবীর কান্তি দে পিংকু, সহ সভাপতি কামাল মুন্না, বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি শামীম আহমদ, কমিশনার এমদাদ হোসেন নাইম, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য অসিত রঞ্জন দেব, নুর উদ্দিন, জামাল মিয়া, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য এটিএম আব্বাস, সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল, জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, মামুনুর রশীদ মামুন, রুহেল আহমদ, আখতার হোসেন সাহেদ, শ্রমিক লীগ নেতা আরান দেব, দুলাল মিয়া, নিজাম মিয়া, যুবলীগ নেতা আবদুল হক, রাসেল আহমদ, প্রবাসী যুবলীগ নেতা আলী আকবর জুয়েল, সেচ্ছাসেবক লীগ নেতা ডা. বিভাংশু গুন বিভু, রফিক আলী,  সিজিল মিয়া, ছাত্রলীগ নেতা ইশতিয়াকুর রহমান, শাহ বোরহান আহমদ রুবেল, সিরাজুল ইসলাম, মিয়াদ আহমদ, উপজেলা তরুণ লীগের সাধারণ সম্পাদক আবদুল বাতিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code