মাধবপুরে ১১৬ বোতল ফেন্সিডিলসহ ৩ নারী আটক

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০১৭

মাধবপুরে ১১৬ বোতল ফেন্সিডিলসহ ৩ নারী আটক

Manual7 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াগাঁও এলাকা থেকে ১১৬ বোতল ফেনসিডিলসহ ৩ নারী মাদক ব্যবসায়ী আটক করছে পুলিশ।

Manual8 Ad Code

রোববার সকালে উপজেলার মাধবপুর-মনতলা সড়কের নোয়াগাঁও শ্মশানঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কমলপুর গ্রামের ফজলু মিয়ার স্ত্রী অনুফা বেগম (৪০), একই উপজেলার আগানগর গ্রামের মৃত সামছু মিয়ার স্ত্রী ফজিলা বেগম (৪২) ও ভৈরবপুর গ্রামের গোলাম হোসেনের স্ত্রী নাজমা বেগম (৪৫)।

Manual8 Ad Code

মাধবপুর থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান, সকালে গোপন সূত্রে খবর পেয়ে মনতলা পুলিশ ফাঁড়ির এসআই কামরুল হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ ১১৬ বোতল ফেনসিডিলসহ তিন নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code