মাধবপুরে পুলিশে চাকুরি দেওয়ার নাম প্রতারণা : ‘ভুয়া পুলিশ’ আটক

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০১৭

মাধবপুরে পুলিশে চাকুরি দেওয়ার নাম প্রতারণা : ‘ভুয়া পুলিশ’ আটক

Manual6 Ad Code

মাধবপুর প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পুলিশে চাকুরি দেওয়ার নাম করে ১১ লাখ টাকা দাবির অভিযোগে মঈন উদ্দিন লস্কর (৩০) নামে এক ভূয়া পুলিশ পরিচয়দানকারীকে আটক করেছে মাধবপুর থানা পুলিশ।

Manual4 Ad Code

সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার বহরা ইউনিয়নের ভবানীপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত মঈন উদ্দিন মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলগড় গ্রামের মুকিম উদ্দিন লস্করের ছেলে।

Manual4 Ad Code

গ্রেপ্তারের পর দুপুরে হবিগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) এসএম রাজু আহমেদ সংবাদ সম্মেলন করে জানান, মাধবপুর উপজেলার ভবানীপুর গ্রামের নিম্বর আলীর ছেলে দেলোয়ার হোসেন (১৯) চলমান পুলিশ কনস্টেবল পদের পরীক্ষার্থী। সকালে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতিনিধি হিসেবে মঈন উদ্দিন পুলিশের হাবিলদার পরিচয় দিয়ে দেলোয়ারকে চাকুরি দেওয়ার কথা বলে তার বাড়িতে এসে ১৫ লাখ টাকা দাবি করেন। পরে দাম-দর করে ১১ লাখ টাকায় নির্ধারণ করা হয়। দেলোয়ারকে পুলিশ কনস্টেবলের চাকুরি দেবেন বলে এর আগে খরচ বাবদ মঈন উদ্দিন আরো ৩ হাজার টাকা নেন।

Manual6 Ad Code

দেলোয়ারের বাবা নিম্বর আলী বিষয়টি সন্দেহজনক মনে করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির হোসেন পিপিএমকে খবর দেন। খবর পেয়ে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই কামরুল হাসান ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মঈন উদ্দিনকে আটক করে মাধবপুর থানায় নিয়ে আসেন। পরে প্রতারক মঈন উদ্দিন ঘটনার দায় স্বীকার করেন।

সিনিয়র সহকারী পুলিশ সুপার আরো জানান, পুলিশের নিয়োগ নিয়ে একদল প্রতারক চক্রের সৃষ্টি হয়েছে। আমরা এ রকম প্রতারক হতে সতর্ক থাকার জন্য সকলকে অনুরোধ করছি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code