সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০১৭
হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের চুনারুঘাট থেকে তিন মানবপাচারকারীকে আটক করেছে র্যাব।
শনিবার ভোরে চুনারুঘাট উপজেলার ওসমানপুর গ্রামের আব্দুল সালামের বসতবাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। র্যাব-৯ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকরা হলো- চুনারুঘাট উপজেলার বাসুল্লা গ্রামের মৃত গাভরু মিয়ার ছেলে মো. আব্দুল হান্নান (২৭), ওসমানপুর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে মো. আব্দুল সালাম (৩৫) ও নিশ্চিন্তপুর গ্রামের মৃত মেন্দি মিয়ার ছেলে মো. সৈয়দ আলী (৪৫)। এ সময় নুরুন্নাহার (২৫) নামে এক নারীকে উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক আসামিরা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলায় গিয়ে গ্রামের সহজ-সরল নারীদের ভাল চাকরি ও বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন দেশে পাচার করে আসছিলো। আটক আসামিদের এবং উদ্ধারকৃত নারীকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি