নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমেছে বিএনপি

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০১৭

নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমেছে বিএনপি

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচনকে সামনে রেখে তৃণমূলকে সংগঠিত করতে মাঠে নেমেছে বিএনপি।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের (বিএনপি) জাতীয় কমিটির সিদ্ধান্ত অনুয়ায়ী দলের সাংগঠনিক পুনর্গঠনের জন্য ৫১টি দল তৈরি করা হয়েছে। এ সব দল সারাদেশে ৭৭টি সাংগঠনিক প্রতিটি জেলা সফর করবেন। নেতৃত্বে থাকবেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। সেখানে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ আমাদের দলের স্থানীয় পর্যায়ের সকল নেতাকর্মীদের সঙ্গে মিলিতে হবেন আনুষ্ঠানিকভাবে ও অনানুষ্ঠানিকভাবে। তারা দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।

Manual4 Ad Code

মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সারাদেশে বিএনপির পুনগর্ঠনের জন্য গঠিত ৫১ টিমের দল নেতাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সারাদেশে দলের সাংগঠনিক অবস্থা ও টিম প্রধানদের করণীয় বিষয় গুলো নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বিএনপির মহাসচিব এসব কথা বলেন।

Manual6 Ad Code

তিনি বলেন, আন্দোলন ও আগামী নির্বাচনসহ সব বিষয়ে আলোচনা করা হবে। আশা করছি যে, এই সফরে আমাদের দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি পাবে, ঐক্য বৃদ্ধি পাবে। নেতাকর্মীরা ভবিষ্যৎত কার্যক্রমের জন্য আরও বেশি উজ্জীবীত হবেন। কারণ আমাদের এই কর্মসূচির মধ্যে বর্তমান রাজনীতির সব কিছুই বিদ্যমান থাকবে।

Manual5 Ad Code

তিনি বলেন, সাংগঠনিক এই সফর ইতিমধ্যে ২২ এপ্রিল থেকে শুরু হয়ে গেছে যা আগামী ৭ মে পর্যন্ত অব্যাহত থাকবে।

Manual3 Ad Code

এসময় দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আব্দুল্লাহ আল নোমান, নিতাই রায় চৌধুরী, আহমেদ আযম খান, ডা. এজেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জয়নুল আবদীন ফারুক, মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শামা ওবায়েদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code