হাওর অঞ্চলে বিপর্যয় সরকারের দুর্নীতির অংশ : দুদু

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৭

হাওর অঞ্চলে বিপর্যয় সরকারের দুর্নীতির অংশ : দুদু

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: হাওর অঞ্চলে বিপর্যয় সরকারের দুর্নীতির অংশ অভিযোগ করে বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বাঁধ সঠিক সময়ে নির্মাণ না হওয়ায় হাওর অঞ্চলের কৃষকরা আজ দুর্ভোগে। এর সঙ্গে যারা দোষী তদন্তের মাধ্যমে তাদের শাস্তি দাবী করছি।

Manual3 Ad Code

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত ‘হাওর অঞ্চলকে জাতীয় দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা’র দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

Manual7 Ad Code

আগামী সংসদ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে করার আহ্বান জানিয়ে দুদু বলেন, বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন চায়। এজন্য সরকারকেই সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। তা করতে ব্যর্থ হলে গণ-আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারের পতন ঘটিয়ে খালেদা জিয়ার সরকার প্রতিষ্ঠিত করা হবে।

আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, সহ-তথ্য বিষয়ক সম্পাদক কাদের গণি চৌধুরী, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া প্রমুখ।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code