সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৭
নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহকর্মী, আওয়ামী লীগ নেতা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্র মন্ত্রী, বর্ষিয়ান রাজনীতিবিদ মরহুম আব্দুস সামাদ আজাদের ১২তম মৃত্যুবার্ষিকী আজ।
তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকালে আওয়ামী লীগের পক্ষ থেকে বনানী কবরস্থানে মরহুম আব্দুস সামাদ আজাদের কবর জিয়ারত ও পুস্পস্তবক অর্পণ করা হবে। পরিবারের পক্ষ থেকে মরহুমের নগরীর কলাবাগানস্থ বাসভবনে কোরানখানি ও লেকসার্কাস লেকভিউ জামে মসজিদে বাদ আছর দোয়া মাহফিল এবং মোনাজাত অনুষ্ঠিত হবে। উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে আব্দুস সামাদ আজাদের সহকর্মী, শুভানুধ্যায়ী সকলকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।
এছাড়াও বর্ষিয়ান এ রাজনীতিবিদের জন্মস্থান সুনামগঞ্জে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামীলীগও বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।
আব্দুস সামাদ আজাদ ১৯২২ সালের ১৫ জানুয়ারি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ভুরাখালি গ্রামে জন্মগ্রহন করেন। ১৯৪০ সালে সুনামগঞ্জ জেলা মুসলিম ছাত্র ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেন এবং ১৯৪৬ সালে একই সংগঠনের অবিভক্ত আসামের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে তাঁর সিদ্বান্ত অনুযায়ী প্রথম ১৪৪ ধারা ভঙ্গ করা হয় ।
১৯৫৪ সালের সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্ট থেকে এমএলএ নির্বাচিত হন এবং আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক নিযুক্ত হন। ১৯৫৮ সালে আইয়ুব বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন এবং সর্বদলীয় রাজনৈতিক জোট এনডিএফ-এর দপ্তর সাম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৭০ এর নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে এমএনএ নির্বাচিত হন। মুক্তিযুদ্ধের প্রধান সংগঠকদের অন্যতম একজন এবং স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্র মন্ত্রী ছিলেন তিনি।
৭৫ পরবর্তী আওয়ামী লীগের পুনর্গঠনে বিশেষ ভুমিকা পালন করেন এবং জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ছিলেন। ১৯৯০ এর গণঅভ্যুত্থানের এবং ১৯৯৬ এর জনতার মঞ্চের অন্যতম রূপকার ছিলেন তিনি। ১৯৯১ সালে বিরোধী দলীয় উপনেতার দায়িত্ব পালন করেন। তিনি সুনামগঞ্জ জেলার প্রায় প্রতিটি নির্বাচনী এলাকা থেকে বিভিন্ন সময়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
১৯৯৬ সালে আওয়ামী লীগ মন্ত্রিসভায় সফল পররাষ্টমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। বৃটিশ, পাকিস্তান, বাংলাদেশের বিভিন্ন স্বৈরাচারের রোষানলে পড়ে জীবনের বহু বছর তিনি কারাবন্দি ছিলেন। ২০০১ সালের শেষ নির্বাচনে দল হারলেও আব্দুস সামাদ আজাদ সুনামগঞ্জ-৩ আসনে বিজয়ী হন। ২০০৫ সালের ২৭ এপ্রিল বৃহত্তর সিলেটের এ কৃতি সন্তান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি