সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, মে ১, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: আওয়ামী লীগ নেতা মাহবুবউল আলম হানিফ বলেছেন, আমাদের সংবিধানের কোথাও নির্বাচনকালীন সহায়ক সরকারের বিষয়টি উল্লেখ নেই। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়েই। তাই সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আপনার প্রস্তুতি নেন।
সোমবার মহান মে দিবসে গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউয়ে শ্রমিক লীগের সমাবেশে তিনি এ কথা বলেন। সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়েই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে জানিয়ে কোনো দাবি না তুলে এতে অংশ নিতে বিএনপির প্রতি প্রস্তুতি নেয়ার আহ্বান জানান হানিফ।
বিএনপির নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুলের চক্রান্ত হিসেবে দেখছেন হানিফ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের মত বিএনপির এই দাবিও পূরণ হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
আওয়ামী লীগ সব সময় শ্রমিকদের পক্ষে জানিয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে শ্রমিকদের দাবি-দাওয়া পূরণ করছেন। যা অতীতে কোন সরকারই করতে পারে নাই।
Design and developed by ওয়েব হোম বিডি