নির্বাচনে অংশ নেয়া বিএনপির অধিকার : কাদের

প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, মে ৩, ২০১৭

নির্বাচনে অংশ নেয়া বিএনপির অধিকার : কাদের

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে অংশ নেয়া  বিএনপির অধিকার। কারও করুণা নয়। তারা নির্বাচনে আসলে হেরে যাবে বলেই নানা ষড়যন্তে লিপ্ত হয়েছে।

বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে মেট্রোরেলের চুক্তি স্বাক্ষর শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ কখনো দেশ ছেড়ে পালিয়ে যায়নি, পালিয়ে যাওয়ার রেকর্ড বিএনপির আছে মন্তব্য করে মন্ত্রী বলেন, খালেদা জিয়ার দুই ছেলে পালিয়ে গিয়েছিল। ৯ বছর ধরে প্রবাসে আছে একজন।

Manual5 Ad Code

কাদের বলেন, খালেদা জিয়ার এক ছেলে রাজনীতি না করার মুচলেকা দিয়ে দেশ ছেড়েছে। আরেক ছেলে পালিয়ে গিয়েই মৃত্যুবরণ করছে। বিএনপি পালিয়েই যায়। এ রেকর্ড তাদের রয়েছে।

Manual3 Ad Code

টাকা পাচার নিয়ে তিনি বলেন, খালেদা জিয়ার ছেলেরা টাকা পাচার করেছে। একজনের টাকা ফেরতও আনা হয়েছে।

নির্বাচন নিয়ে সাংবাদিকের অপর প্রশ্নর জবাবে তিনি বলেন, সহায়ক সরকার বলতে পৃথিবীতে কিছু নেই। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, সংবিধান অনুসারে।

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code