সহায়ক সরকার নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, মে ৪, ২০১৭

সহায়ক সরকার নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিএনপি আলোচনার জন্য অনুনয়-বিনয় করছে। আলোচনার জন্য আমরাও প্রস্তুত, কিন্তু সহায়ক সরকার নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই।

Manual2 Ad Code

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

Manual3 Ad Code

তিনি বলেন, সংবিধানে সহায়ক সরকার নামে কিছু নেই। নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশনের অধীনে, সরকারের অধীনে নয়। তবে নির্বাচনের সময় এ সরকারই ক্ষমতায় থাকবে।

‘আমরা আলোচনা করতে চাই’- বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে ড. হাছান বলেন, গত জাতীয় নির্বাচনের আগে শেখ হাসিনা আলোচনার জন্য বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেসময় বিএনপি নেত্রী খালেদা জিয়া আমাদের নেত্রী শেখ হাসিনাকে অশালীন ভাষায় কথা বলেছিলেন। এতে দেশবাসী হতবাক হয়েছিল। এখন আবার আলোচনার জন্য তারা অনুনয়-বিনয় করছেন।

Manual8 Ad Code

তিনি বলেন, দেশ ও জাতির উন্নতির জন্য যুদ্ধাপরাধী ছাড়া সবার সঙ্গে আলোচানায় বসতে আমরা রাজি আছি।

আওয়ামী লীগের এই মুখপাত্র বলেন, ৫ মে নৃশংস ঘটনায় বিএনপি আগুন দিয়েছে, বায়তুল মোকাররমে হামলা করেছে, রাস্তার পাশের গাছ ধ্বংসসহ সর্বত্র হামলা চালিয়েছে।

৫ মে মামলাগুলোর চার্জশিট দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানান তিনি।

Manual1 Ad Code

বিএনপি নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ করে হাছান মাহমুদ বলেন, ৫ মের ঘটনার জন্য দেশ–জাতি, প্রকৃতি ও পশু-পাখির কাছে ক্ষমা চান।

আয়োজক সংগঠনের সহ-সভাপতি সাবেক চিত্র নায়িকা ফারহানা আমিন নূতনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, স্বাচিপের সাধারণ সম্পাদক শাহজাহান আলম সাজু, ডিএসসিসির ওয়ার্ড কমিশনার হাসিবুর রহমান মানিক, আওয়ামী লীগ নেতা এম এ করিম, স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন টয়েল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code