দুদকের মামলায় জামিন পেলেন কুসিক মেয়র সাক্কু

প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, মে ৯, ২০১৭

দুদকের মামলায় জামিন পেলেন কুসিক মেয়র সাক্কু

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র মনিরুল হক সাক্কু আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় গত ১৮ এপ্রিল সাক্কুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ও তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. কামরুল হোসেন মোল্লা।

Manual3 Ad Code

মঙ্গলবার বেলা ১১টার দিকে একই আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন মেয়র সাক্কু। এরপর শুনানি নিয়ে ২৪ মে পর্যন্ত আদালত তার জামিন মঞ্জুর করেন বিচারক।

মামলার সংক্ষিপ্ত বিবরণ অনুযায়ী, ২০০৮ সালের ৭ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক শাহীন আরা মমতা বাদী হয়ে সাক্কু ও তাঁর স্ত্রী আফরোজা জেসমিনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপন করার অভিযোগে রমনা থানায় মামলা করেন। দীর্ঘ আট বছর তদন্ত শেষে গত বছরের ৪ ফেব্রুয়ারি দুদকের সহকারী পরিচালক নুরুল হুদা আদালতে অভিযোগপত্র জমা দেন। তবে মামলা থেকে সাক্কুর স্ত্রীকে অব্যাহতি দেয়ার আবেদন জানানো হয়।

Manual6 Ad Code

অভিযোগপত্রে সাক্কুর বিরুদ্ধে বলা হয়, ১ কোটি ১২ লাখ ৪০ হাজার ১২০ টাকার তথ্য গোপনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। ৪ কোটি ৫৭ লাখ ৭৩ হাজার ৯৩৩ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

২০১২ সালের ৫ জানুয়ারি কুসিকের প্রথম নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অধ্যক্ষ আফজল খানকে হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন মনিরুল হক সাক্কু। চলতি বছরের ৩০ মার্চ কুসিকের দ্বিতীয় নির্বাচনেও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও আফজল খানের মেয়ে আঞ্জুম সুলতানা সীমাকে হারিয়ে আবারও মেয়র নির্বাচিত হন ধানের শীষ প্রতীকের এ প্রার্থী।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code