বানিয়াচং ও নবীগঞ্জে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু

প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, মে ১১, ২০১৭

বানিয়াচং ও নবীগঞ্জে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু

Manual3 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের বানিয়াচং ও নবীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে ৩ কৃষক নিহত হয়েছেন। এতে আরো একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে বানিয়াচং উপজেলা হলদারপুর গ্রামে ও নবীগঞ্জ উপজেলার রামগঞ্জ গ্রামের হাওরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-বানিয়াচং উপজেলার বাঘহাতা গ্রামের মধু মিয়া (৪৫), একই উপজেলার হলদারপুর গ্রামের আনহার আলী (১৮) ও নবীগঞ্জ উপজেলার রামগঞ্জ গ্রামের কিম্মত আলী (৫২)।

Manual1 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল ১০টায় ধান কাটার জন্য মধু মিয়া, আনহার আলী, কিম্মত আলী ও ওয়ালিদুর রহমান হাওরে যান। এসময় বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলে মধু মিয়া মারা যান।

Manual7 Ad Code

পরে স্থানীয়রা আনহার আলী, কিম্মত আলী ও ওয়ালিদুর রহমানকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আনহার আলী ও কিম্মত আলীকে মৃত ঘোষণা করেন।

Manual8 Ad Code

আহত ওয়ালিদুর রহমানকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, কাগাপাশা ইউপি চেয়ারম্যান তাকে জানিয়েছেন বাঘহাতা গ্রামে একজন মারা গেছে।

হবিগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার দেবাশীষ দাশ অপর দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code