‘ভিশন-২০৩০’ সাম্প্রদায়িক উগ্রবাদীদের পৃষ্টপোষকতা করছে বিএনপি : কাদের

প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, মে ১৩, ২০১৭

‘ভিশন-২০৩০’ সাম্প্রদায়িক উগ্রবাদীদের পৃষ্টপোষকতা করছে বিএনপি : কাদের

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘ভিশন- ২০৩০’তে জঙ্গিবাদকে আড়াল করার মাধ্যমে বাংলাদেশে সাম্প্রদায়িকতার পৃষ্টপোষকতা করছে।

শনিবার (১৩ মে) রাজধানীর মহানগর নাট্যমঞ্চে সরকারি কর্মচারী সমিতির কাউন্সিল অধিবেশনে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

Manual6 Ad Code

তিনি বলেন, দেশের জঙ্গিবাদ, সাম্প্রদায়িক উগ্রবাদীদের নিয়ে খালেদা জিয়ায়র ভিশনে কিছু নেই। সাম্প্রদায়িকতার কোনো কথা নেই। তার মানে, এ দেশে জঙ্গিবাদ, সাম্প্রদায়িক উগ্রবাদীদের পৃষ্টপোষকতা করছে বিএনপি। এই ভিশনের মাধ্যমে এটাই তারা প্রমাণ করে দিয়েছে।

ওবায়দুল কাদের বলেন, আমরা সরকারি দল মনে করি ইভিএম পদ্ধতিতে নারায়নগঞ্জে সুন্দর নির্বাচন হয়েছে। সেই নির্বাচন নিয়ে কেউ কোনো কথা বলেনি। তাই এই পদ্ধতি নিঃসন্দেহে ভালো পদ্ধতি। এই পদ্ধতিতে নির্বাচন হলে ভোটগ্রহণ নির্ভুল হবে। আমরা ইভিএম এ ভোটগ্রহণকে সমর্থন করি।

Manual3 Ad Code

নির্বাচন কালীন সহায়ক সরকার নিয়ে বিএনপির সমালোচনা করে কাদের বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা প্রহসনের গণভোট দিয়েছিল। সেই ভোটে শতকরা ৯৯ ভাগ ভোট হা তে পড়েছিল। ১৫ ফেব্রুয়ারীর নির্বাচন কোন গণতন্ত্র ছিল না। ৩০মার্চ জনরোষে তারা ক্ষমতা ছেড়েছিল। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। আর সেই নির্বাচন তো শেখ হাসিনার অধীনে হচ্ছে না। নির্বাচন হচ্ছে নির্বাচন কমিশনারের অধিনে। তখন সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে। নির্বাচন চলাকালীন সময়ে সকল প্রশাসন থাকবে নির্বাচন কমিশনারের।

Manual5 Ad Code

সরকারি কর্মচারী সমিতির এই সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোস্তফা জালাল মহউদ্দিন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code