আ’লীগের ৪ কর্মী হত্যা মামলা : ২৩ আসামীর মৃত্যুদণ্ডাদেশ

প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, মে ১৭, ২০১৭

আ’লীগের ৪ কর্মী হত্যা মামলা : ২৩ আসামীর মৃত্যুদণ্ডাদেশ

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: নারায়ণগঞ্জের আড়াইহাজারে চাঞ্চল্যকর আওয়ামী লীগের চার কর্মী হত্যা মামলায় ২৩ আসামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৭ মে) নারায়ণগঞ্জ দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ কামরুন নাহারের আদালত এ রায় ঘোষণা করেন।

Manual4 Ad Code

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন- আবুল বাশার কাশু, ডালিম, ইয়াকুব আলী, রফিক, হালিম, রুহেল, শাহাবুদ্দিন, লিয়াকত আলী মাস্টার, সিরাজ উদ্দিন, ইদ্রিস আলী, মোহাম্মদ হোসেন, আবু কালাম, আহাদ আলী, ইউনুছ আলী, জহির উদ্দিন, ফারুক হোসেন, গোলাম আযম, আব্দুল হাই, খোকন, আল-আমিন, রুহুল আমিন, তাজুল ইসলাম ও হারুন।

রায় ঘোষণার সময় কারাবন্দি ১৯ আসামী আদালতে হাজির ছিলেন। বাকি আসামীরা পলাতক রয়েছেন।

Manual7 Ad Code

তারা হলেন- আল-আমিন, রুহুল আমিন, তাজুল ইসলাম ও হারুন। এর আগে গত ৪ মে উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে আজ রায় ঘোষণার দিন নির্ধারণ করেছিলেন আদালত।

Manual5 Ad Code

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ। আর আসামিপক্ষে ছিলেন আইনজীবী বারী ভুইয়া ও খোরশেদ আলম মোল্লা।

প্রসঙ্গত, ২০০২ সালের ১২ মার্চ বর্তমান আড়াইহাজার থানা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলামের ছোট ভাই বারেক, ফুফাতো ভাই বাদল, আওয়ামী লীগের কর্মী ফারুক ও কবীরকে বাড়ি থেকে ধরে নিয়ে নির্যাতনের পর আগুনে পুড়িয়ে নৃশংসভাবে হত্যা করে তৎকালীন গোপালদী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বাশার কাশু ও তার লোকজন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code