সারা বাংলায় আগুন জ্বলবে : কাদেরর হুঁশিয়ারি

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, মে ১৭, ২০১৭

সারা বাংলায় আগুন জ্বলবে : কাদেরর হুঁশিয়ারি

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে হত্যার কোনো ষড়যন্ত্র হলে সারাদেশে আগুন জ্বলবে বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

এসময় ওবায়দুল কাদের বলেন, একটা গ্রেনেড শেখ হাসিনাকে তক্ করে ফিরছে। কিন্তু ২০০৪, ১৯৭১ আর ২০১৭ এক না। এখন শেখ হাসিনার কিছু হলে সারা বাংলায় আগুন জ্বলবে।

Manual4 Ad Code

তিনি আরও বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলে আগামী নির্বাচনেও আমরা বিজয়ী হবো।’

Manual2 Ad Code

শেখ হাসিনার উন্নয়ন বিরোধী শক্তির উপর সংকটের কালো ছায়া ফেলেছে মন্তব্য করে তিনি বলেন, ‘ভিশনের বিপরীতে ভিশন দিয়ে যুদ্ধাপরাধ, সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে তারা কথা বলে না। এরা কারা? যারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না, যারা জঙ্গিবাদের লালন পালন করে।’

Manual5 Ad Code

জঙ্গিবাদ বিষয়ে কাদের বলেন, ‘সংকট কাটেনি, ২-১ টা অভিযান সাকসেসফুল হলেও তারা নির্মূল হয়নি। ঝুঁকি আছে, এখনো তারা আঘাত করতে পারে।’

তিনি বলেন, ‘খন্ড খন্ড প্রতিবাদ না করে মুক্তিযুদ্ধের চেতনার সবাই আওয়ামী লীগের সাথে এক মঞ্চে আসুন। তাহলে বিপদ নেই, সাম্প্রদায়িক অপশক্তিকে মোকাবেলা করা যাবে।’

আলোচনা সভায় সভাপতিত্ব করছেন দলটির সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code