সিলেট ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, মে ২০, ২০১৭
সিলেট :: বারাকা গ্রুপের চেয়ারম্যান ফয়ছল আহমদ চৌধুরী বলেছেন, শিক্ষার প্রসারে সমাজের বৃত্তবানদের এগিয়ে আসতে হবে। কেননা আজকের শিশু আগমী দিনের ভবিষ্যতে আমরা সবাই মিলে যদি শিক্ষা প্রসারে কাজ করি তাহলে সুন্দর একটি জাতি উপহার দিতে পারবো। সুন্দর একটা জাতি গঠন হলে একটি সুন্দর দেশ গঠন হবে। দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন সবচেয়ে বেশি জরুরি দরকার শিক্ষার প্রসার। তাই সবাইকে শিক্ষার প্রসারে এগিয়ে আসা উচিত।
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশে জঙ্গিদের অপতৎপরতা বৃদ্ধি পেয়েছে সেজন্য অভিভাবকদের সজাগ থাকতে হবে। প্রত্যেক অভিভাবকের দায়িত্ব হল তার পরিবারের সন্তান কি করছে না করছে তা সব সময় নজরে রাখা। সে যদি তার দায়িত্ব পালন করে তাহলে এ সমাজে জঙ্গি কখনও মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। তাই সবাইকে জঙ্গি প্রতিরোধে ঐক্যবদ্ধ ভাবে সচেতনতা সাথে দায়িত্ব পালন করতে হবে।
শনিবার বিয়ানীবাজার উপজেলার আলীনগরস্থ টিকরপাড়ার সানশাইন কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উক্ত কথাগুলো বলেন। টিকরপাড়া একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্টান সম্পন্ন হয়।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সিপার হোসেনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক মো. কিবরিয়া জামাল জাকারিয়ার পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, ১নং আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রায়হান হোসাইন, শিক্ষানুরাগী ও সমাজসেবক জিয়াউল বারী চৌধুরী, আহমেদুর রহমান খাঁন, ফখরুল আলম চৌধুরী, আব্বাস আহমদ।
আরো বক্তব্য রাখেন- বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবুল হোসেন, সাবেক শিক্ষক শাকিল আহমদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মামুন আহমদ, সৈয়দ মোয়াজ্জম হোসেন, মোরশেদ চৌধুরী পলু। অনুষ্টানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক সাদের আহমদ। এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রীসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বারাকা গ্রুপের চেয়ারম্যান ফয়ছল আহমদ চৌধুরীসহ অন্যান্য অথিথিবৃন্দ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় বিদ্যালয়ের শিক্ষকরাও অতিথিদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি