সোহরাওয়ার্দীতে জনসভা করতে বিএনপির আবেদন

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, মে ২২, ২০১৭

সোহরাওয়ার্দীতে জনসভা করতে বিএনপির আবেদন

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: দলের চেয়ারপারসনের কার্যালয়ে তল্লাশির প্রতিবাদে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে পুলিশের কাছে আবেদন করেছে বিএনপি।

Manual4 Ad Code

সোমবার দুপুরে বিএনপির দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা গণপূর্ত বিভাগ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বরাবর এই আবেদন জমা দিয়েছেন।

Manual3 Ad Code

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী একথা জানিয়েছেন।

দলের সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে আগামী বুধবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার নীতিগত সিদ্ধান্ত নেয় বিএনপি। রবিবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

গত শনিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দুই ঘণ্টাব্যাপী তল্লাশি চালায় পুলিশ। যদিও সেখানে কোনো কিছু পায়নি আইনশৃঙ্খলা বাহিনী।

Manual6 Ad Code

এদিকে, এই তল্লাশিকে বেআইনি ও ন্যাক্কারজনক উল্লেখ করে বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে। এর আগে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রবিবার রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিএনপি।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code