বাহুবলে লড়ি চাপায় যুবক নিহত

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, মে ২৫, ২০১৭

বাহুবলে লড়ি চাপায় যুবক নিহত

Manual8 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের বাহুবল উপজেলায় তেলবাহী লড়ি চাপায় সামছুল ইসলাম (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (২৫ মে) ঢাকা-সিলেট মহাসড়কের জাঙ্গালিয়া নামক স্থানে এ ঘটনাটি ঘটে।

Manual5 Ad Code

নিহত সামছুল ইসলাম উপজেলার লামাতাসী ইউনিয়নের শিবপাশা গ্রামের আব্দুল মতলিবের পুত্র।

Manual2 Ad Code

এ ঘটনায় স্থানীয় লোকজন প্রায় ঘণ্টাখানেক মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় সড়কের উভয় দিকে শত শত যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সাথে আলোচনা করলে অবরোধ তোলে নেয়া হয়।

পুলিশ জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলা সদরস্থ জাঙ্গালিয়া নামক চৌরাস্তায় রাস্তা পারা পারের সময় সিলেট থেকে ছেড়ে আসা একটি তেলবাহী লড়ির চাপায় ঘটনাস্থলে যুবক নিহত হন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code