অনুপ্রবেশকারীদের সদস্য পদ নবায়ন করা হবে না : ওবায়দুল কাদের

প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, মে ২৫, ২০১৭

অনুপ্রবেশকারীদের সদস্য পদ নবায়ন করা হবে না : ওবায়দুল কাদের

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: অনুপ্রবেশকারীদের দলীয় সদস্য পদ নবায়ন করা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ইতিমধ্যে দলের ভেতরে বিভিন্ন দল থেকে যাদের অনুপ্রবেশ হয়েছে তাদের সদস্য পদ নবায়ন করা হবে না। সদস্য সংগ্রহ নবায়ন অভিযান যেন বিতর্কিত না হয় সেজন্য সতর্ক থাকতে হবে। পরগাছারা যেন দলে প্রবেশ করতে না পারে, সেজন্য সদস্যপদ চূড়ান্ত করার আগে যাচাই-বাছাই করতে হবে।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (২৫ মে) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সদস্য নবায়নের জন্য জেলার নেতাদের হাতে সদস্য ফর্ম তুলে দেয়ার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। পরে, সারাদেশে সাংগঠনিক জেলার নেতাদের হাতে সদস্য নবায়ন বই তুলে দেন তিনি।

এরআগে গত ২০ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন। এখন সারা দেশে এ কার্যক্রম শুরু হবে।

Manual7 Ad Code

সাধারণ সম্পাদক বলেন, ইভিএমের দাবি জোরালো ও যৌক্তিক। ডিজিটাল যুগে এনালগে থাকতে চাই না। ভোটও ডিজিটাল পদ্ধতিতে হবে। তবে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। আমরা নির্বাচন কমিশনারের কাছে এই যুক্তি জোরালোভাবে তুলে ধরব।

Manual1 Ad Code

বিএনপিকে সমাবেশের অনুমতি না দেয়া প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তাদের অনুমিত দেয়া হবে কীভাবে? কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বিমানবন্দরে দলের এক সম্পাদক আরেক সম্পাদককে মেরেছেন। নিজেরাই নিজেদের প্রতিপক্ষ করে তুলেছে। একজন আরেকজনকে সরকারের দালাল বলছে। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে জেলার নেতারা মারামারি করে। কেন্দ্রীয় নেতাদের পালিয়ে ঢাকায় আসতে হয়। তারা কীভাবে সমাবেশ করবে?

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code