মাধবপুরে ট্রেনে কাটা পড়া ২ কিশোরের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, মে ২৯, ২০১৭

মাধবপুরে ট্রেনে কাটা পড়া ২ কিশোরের মরদেহ উদ্ধার

Manual5 Ad Code

মাধবপুর প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে ট্রেনে কাটা পড়ে দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

Manual3 Ad Code

সোমবার (২৯ মে) দুপুরে উপজেলার রতনপুর (ছাতিয়াইন) এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ তাপশ বড়ুয়া জানান, সকালে মাধবপুর উপজেলার নোয়াপাড়া রেলস্টেশনের প্রায় ১ কিলোমিটার উত্তরে দুই কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

Manual3 Ad Code

নিহতরা হচ্ছেন, মাধবপুর উপজেলার মাদারবড়া গ্রামের আকবর আলী খানের ছেলে ও নোয়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র তামজিদ খান (১৬) ও ইছব আলীর ছেলে নির্মাণ শ্রমিক রুবেল মিয়া (১৫)।

স্থানীয়রা জানান, ওই দুই কিশোর সেহরি খেয়ে ফজরের নামাজ শেষ করে এসে রেললাইনে হাঁটা হাঁটি করছিল। সকাল ৭টার দিকে তারা ট্রেনে কাটা পড়ে। তবে কোন ট্রেনে তারা কাটা পড়েছে তা নিশ্চিত করে কেউ বলতে পারেনি।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code