হেফাজতের সঙ্গে সম্পর্ক করে লাভ নেই : মওদুদ

প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, মে ২৯, ২০১৭

হেফাজতের সঙ্গে সম্পর্ক করে লাভ নেই : মওদুদ

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতার কথা বলে ঠিকই কিন্তু তারা নিজেরাই তা মানে না। এখন ভোট পাওয়ার জন্য হেফাজতের সঙ্গে সম্পর্ক করছে। এসব করে লাভ নেই।

সোমবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৬তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

Manual2 Ad Code

তিনি বলেন, অতীতে আওয়ামী লীগ খেলাফতে মজলিসের সঙ্গে ৫ দফা চুক্তি করেছিল ভোটের জন্য। আজকের পরিস্থিতি বিবেচনায় মনে হয়, আওয়ামী লীগ সুবিধাবাদী দল। বহু বছর হয়েছে, দেশের মানুষ এখন পরিবর্তন দেখতে চায়।

Manual4 Ad Code

মওদুদ বলেন, তিনটি বিশেষগুণে শহীদ জিয়া রাষ্ট্রনায়ক। তিনি একটি দর্শন দিয়েছেন, স্বপ্ন দিয়েছেন এবং দর্শন বাস্তবায়নে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। জমির আইলে আইলে হেঁটে হেঁটে মানুষের সঙ্গে সম্পর্ক গড়েছেন। সরকারি কর্মকর্তারা সঙ্গে ছিলেন।

তিনি আরও বলেন, ১৯৭৬ সালে সাড়ে ৮ হাজার লোক মধ্যপ্রাচ্যে পাঠিয়ে শ্রমবাজার প্রতিষ্ঠা করেন জিয়া। কৃষকের কাছে গিয়ে মাঠে কাজ করেছেন, খোঁজ নিয়েছেন। এটা দূরদর্শী মনোভাব না হলে হয় না। আজকে ক্ষমতাসীন সরকার আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। আসুন আরেকটিবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন করি।

Manual2 Ad Code

তিনি আরও বলেন, দেশ স্বাধীনের পর জাতি যখন পরিচয় সঙ্কটে ভুগছিলেন তখনই শহীদ জিয়া জাতির পরিচয় দিয়েছেন। তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে আমাদের পরিচয়টা দিয়েছিলেন। আজকে রেইনবো জাতির ভিত্তি হলো সেই বাংলাদেশি জাতীয়তাবাদ। এর মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যাব।

Manual5 Ad Code

আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code