সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২০ পূর্বাহ্ণ, জুন ৪, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: আজ রোববার (০৪ মে) সকালে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের এক সভা অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত শুক্রবার বলা হয়, ২০১৭-’১৮ অর্থবছরের বাজেট পর্যালোচনা ও ঘূর্ণিঝড় পরবর্তী করণীয় বিষয়ে সভায় আলোচনা করা হবে।
এতে জানানো হয়,আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।
Design and developed by ওয়েব হোম বিডি