সরকার চুরি করে ক্ষমতায় থাকতে চায় : খালেদা

প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, জুন ১৪, ২০১৭

সরকার চুরি করে ক্ষমতায় থাকতে চায় : খালেদা

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: সরকার চুরি করে ক্ষমতায় থাকতে চায় এমন অভিযোগ করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, সরকারের সময় শেষ হয়ে এসেছে। তাই তারা লুটপাট শুরু করেছে। বিএনপি নেতাকর্মীদের হয়রানি করছে তারা, মামলা দেয়া হচ্ছে। জুলুম করা হচ্ছে।

বুধবার সন্ধ্যায় বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন বিএনপি নেত্রী।

তিনি বলেন, তারা নির্বাচন ভয় পায়।এবার একতরফা ইলেকশনে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে দেয়া হবে না।

Manual3 Ad Code

পাহাড় ধসে আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান খালেদা জিয়া।

Manual2 Ad Code

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির সমালোচনা করে তিনি বলেন, সকল জিনিসের দাম বেশি। বিদ্যুতের দাম বেশি। গরিবের আজ দুরাবস্থা। তাদের সমস্যার কথা কানে নিচ্ছে না সরকার।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code