সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১১ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা ধর্মীয় জায়গায় রাজনীতি করি না। মসজিদে, ইফতারে রাজনৈতিক বক্তব্য দেই না। আমাদের নেত্রী এটি করেন না।
শুক্রবার রাজধানীর হোটেল রাজমণি ঈশা খাঁয় ইসলামী ফ্রন্ট বাংলাদেশের ইফতার অনুষ্ঠানে সাধারণ সম্পাদক এসব কথা বলেন।
ওবায়দুল কাদের অভিযোগ করে বলেন, খালেদা জিয়া ইফতার অনুষ্ঠানে যান আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে। তাঁর কাজই হলো আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করা।
নিজের কর্মব্যস্ততা ও পরিশ্রমের চিত্র তুলে ধরে ওবায়দুল কাদের বলেছেন, আজকে আমার ভালো লাগছে যে, এই দৌঁড়াদৌঁড়ি করে মানুষের ভোগান্তি লাঘব করতে পেরেছি।
আজকে কোথাও যানজট নেই। তবে বিভিন্ন স্থানে গাড়ির চাপের কারণে ধীরগতি আছে। এর আগে তিনি রাজধানীর সায়দাবাদ ও মাওয়া এলাকা পরিদর্শন করেন।
Design and developed by ওয়েব হোম বিডি