৫ বছর আগে হারিয়ে যাওয়া হবিগঞ্জের ফারজানা এখন চট্রগ্রামের আশ্রয় কেন্দ্রে

প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, জুন ২৪, ২০১৭

৫ বছর আগে হারিয়ে যাওয়া হবিগঞ্জের ফারজানা এখন চট্রগ্রামের আশ্রয় কেন্দ্রে

Manual4 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের ছোট মেয়ে ফারজানা। বিগত ৫ বছর আগে বাবার সাথে কাজের সন্ধানে গিয়ে ছিল চট্রগ্রামে। সেখানে গিয়ে সে হারিয়ে যায়। বর্তমানে তার ঠিকানা হয়েছে চট্রগ্রামের উপলব্দি নামের একটি আশ্রয় কেন্দ্রে।

Manual8 Ad Code

চট্রগ্রামের বাসিন্দা বাদল সাঈদ নামে এক ফেসবুক ব্যবহারকারী শনিবার তার ফেসবুক ওয়ালে এমনি এক হৃদয় বিদারক তথ্য দিয়ে পোষ্ট দিয়েছেন।

Manual4 Ad Code

তিনি লিখেছেন, ৫বছর আগে মেয়েটি চট্রগ্রামে বাবার সাথে কাজের সন্ধানে এসে হারিয়ে যায়। চট্রগ্রামের উপলব্দি নামে একটি আশ্রয় কেন্দ্র ইজাজুর রহমান ও তার বন্ধুরা পরিচালনা করছেন। বর্তমানে ওই আশ্রয় কেন্দ্রেই মেয়েটি অবস্থান করছে।

মেয়েটি জানায়, তার নাম ফারজানা। বাড়ী হবিগঞ্জের বল¬া গ্রামে। তার বাবার নাম ইসমাইল। অল্প বয়সে হারিয়ে যাওয়ার কারনে অনেক কিছুই তার মনে নেই। তাই নামের সাথেও কিছু অমিল হতে পারে।

Manual5 Ad Code

হারিয়ে যাওয়া ফারজানা সে তার বাবা, মাকে খুজতেছে বলেও তিনি তার পোষ্টে উলে¬খ করেন। হবিগঞ্জের বল¬া গ্রামের যে কারো নজরে যদি সংবাদটি আসে, তাহলে এই সংবাদটি ফারজানার স্বজনদের কাছে পৌছে দেয়ার আহবান রইলো।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code