হবিগঞ্জ থেকে নিখোঁজ ২ ভাই শাহজালাল থেকে উদ্ধার

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, জুলাই ৪, ২০১৭

হবিগঞ্জ থেকে নিখোঁজ ২ ভাই শাহজালাল থেকে উদ্ধার

Manual7 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জ শহর থেকে সামির (১০) ও অভি (৮) নামের দুই ভাই নিখোঁজের চার দিন পর সিলেট শহর থেকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গবার সকালে সিলেট শাহজালাল মাজার গেইট থেকে তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ। এর আগে ভোরে নিখোঁজ দুই ভাইয়ের এক আত্মীয় তাদেরকে মাজার গেইটে দেখে পুলিশকে খবর দেন। দুপুর সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ থানা থেকে সামির ও অভিকে তাদের বাবা শহীদ খানের কাছে হস্তান্তর করা হয়েছে।

Manual6 Ad Code

হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে তাদেরকে সিলেট দরগা গেইট থেকে উদ্ধার করা হয়েছে।

Manual1 Ad Code

এর আগে গত শনিবার (১ জুলাই) সকাল ৭ টার দিকে শহরের ফায়ার সার্ভিস রোডের বাসা ‘ফাতেমালয়’ থেকে নিখোঁজ হয় সামির ও অভি নামে দুই ভাই। ঘটনার দিন রাতে তাদের বাবা শহীদ খান বাদী হয়ে মডেল থানায় জিডি দায়ের করেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code