জাপা ক্ষমতায় না আসা পর্যন্ত মরতে চান না এরশাদ

প্রকাশিত: ১২:৩২ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০১৭

জাপা ক্ষমতায় না আসা পর্যন্ত মরতে চান না এরশাদ

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: আবারও জাতীয় পার্টি ক্ষমতায় না আসার আগে মরতে চান না দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, ‘আমি জাতীয় পার্টিকে আবারো ক্ষমতায় দেখার পরে মরতে চাই। সব কিছু আল্লাহ ওপর নির্ভর করে।’

বৃহস্পতিবার রাজধানীর বনানীতে দলের কার্যালয়ে যশোরের ইসলামী ঐক্যজোটের নেতা হাকীম মুফতি ফিরোজ শাহর জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ৮৭ জন সমর্থক নিয়ে মুফতি ফিরোজ জাপা চেয়ারম্যানের হাতে ফুল দিয়ে দলে যোগ দেন।

Manual7 Ad Code

এরশাদ বলেন, আমি নিজেকে যুবক ভাবি। অনেকে বলে আমার বয়স ৪০ বছর। তার কারণ আমি যখন গ্রামে যাই, মহিলারা দেখতে আসে। তারা বলে উনার এতো বয়স মনে হয় না। ওইটাই প্রমাণ করতে চায় আমার বয়স হয়নি। আমি জাতীয় পার্টিকে ক্ষমতায় আনার পরে মরতে চাই। সব কিছু আল্লাহ ওপর নির্ভর করে।

Manual3 Ad Code

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আমার মনে মধ্যে শক্তি আছে। আমি সুস্থ আছি সারা দেশ চষে বেড়াচ্ছি। বার্ধক্য আমাকে স্পর্শ করেনি।

দেশে বিপর্যয় নেমে এসেছে এমনটা দাবি করে জাপা চেয়ারম্যান বলেন, দেশে মানুষের জীবনের কোনও নিরাপত্তা নেই। প্রতিদিন খুন-গুমের ঘটনা ঘটেই যাচ্ছে। দুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগে মানুষ মারা যাচ্ছে। সাধারণ মানুষ অসহায়ভাবে জীবন-যাপন করছে। অথচ তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই।

Manual3 Ad Code

জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও খুলনা বিভাগীয় সমন্বয়কারী সুনীল শুভ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আনও বক্তব্য দেন, জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য খালেদ আখতার, পার্টির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সরু চৌধুরী প্রমুখ।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code