মা নিখোঁজের ১৪ বছর পর হবিগঞ্জ থেকে উদ্ধার

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, জুলাই ৯, ২০১৭

মা নিখোঁজের ১৪ বছর পর হবিগঞ্জ থেকে উদ্ধার

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :: চুয়াডাঙ্গা সদর উপজেলার শৈলবাড়ী গ্রামের ভরসা মন্ডলের স্ত্রী রহিমা খাতুন। তিনি বাক প্রতিবন্ধী। আজ থেকে ১৪ বছর আগে পরিবারের লোকজনের সঙ্গে অভিমান করে নিরুদ্দেশ হন।

মা নিখোঁজের পর থেকে পুত্র হাফিজুর রহমান হন্য হয়ে খুজেছেন মাকে। দিনের পর দিন, মাসের পর মাস, একেক করে ১৪টি বছর খুঁজছেন মাকে। এক পর্যায়ে মায়ের আশাই ছেড়ে দিয়েছিলেন।

Manual4 Ad Code

সর্বশেষ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার কুতুবের চক গ্রামে শফিউল ইসলাম রাহাত (ক্রিকেটার) রহিমা খাতুনের ছবিটি ফেসবুকে শেয়ার করেন এবং খুলনা ক্রিকেট পেইজে পোস্ট করেন। এ পেইজে হাফিজুর রহমানের এক ভাগ্নে ছবিটি ছবিটি দেখে চিনতে পারেন রহিমা খাতুনকে। পরে ফেসবুক থেকে মোবাইল নম্বর সংগ্রহ করে হাফিজুর রহমান ও বোন জামাই আব্দুল জলিল গোড়ামী গ্রামে যান।

এর আগে গত ৫ জুলাই হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গোড়ামী গ্রামের শাহনেওয়াজ তালুকদার নামে ফেসবুকে রহিমা খাতুনের ছবিসহ পোস্ট করেন। এ ছবিটি শেয়ার করেন একই বাড়ির রায়হান তালুকদার।

গত শুক্রবার (৭ জুলাই) বিকেলে চুনারুঘাট উপজেলার গোড়ামী গ্রাম থেকে মা রহিমা খাতুনকে  খুঁজে পান হাফিজুর রহমান। ১৪ বছর পর মাকে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। এসময় সঙ্গে ছিলেন হাফিজুরের বোন জামাই আব্দুল জলিল।

হাফিজুর জানান, তার মা রহিমা খাতুন অভিমান করে ২০০৩ সালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি। অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যায়নি। পুত্র  হাফিজুর রহমান পেশায় ভ্যানচালক।

Manual3 Ad Code

স্থানীয় সূত্র জানায়, বাড়িতে লোকজনের ভিড়। মাকে পেয়ে মহাখুশি হাফিজুর রহমান। তাৎক্ষণিকভাবে স্থানীয় ইউপি মেম্বার আব্দুল মান্নান, গ্রামের মুরুব্বি হাজী হোছন আলী, সমাজসেবক আব্দুল মালেক, সায়েম তালুকদারসহ এলাকাবাসীর উপস্থিতিতে লিখিত দিয়ে রহিমা খাতুনকে তার সন্তান হাফিজুর রহমানের কাছে তুলে দেওয়া হয়।

দুলাল তরফদার জানান, ২০০৩ সালে তার এক আত্মীয় একই উপজেলার মজলিশপুরের বাসিন্দা আব্দুল মতিন মিয়া রাতে বাড়ি ফিরছিলেন। এসময় স্থানীয় শাকির মোহাম্মদ বাজারে বাকপ্রতিবন্ধী নারীকে পেয়ে বাড়ি নিয়ে যান।

Manual6 Ad Code

তিনি এ নারীর স্বজনদের সন্ধান পেতে চেষ্টা করেন। মতিন মিয়া নিজ বাড়িতে রহিমা খাতুনকে প্রায় ৮ বছর রাখেন। পরে এ নারীকে দুলাল নিজের বাড়িতে নিয়ে এসেছেন ৬ বছর হলো। এরমধ্যে পত্রিকায় এ নারীর স্বজনদের সন্ধান পেতে বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code